Wednesday, May 29, 2019

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ইয়ামিন আহত

অলনিউজবিডিঃ-
ভোলার বাণী, অনলাইন নিউজ পোর্টাল তরঙ্গ নিউজের ভোলা প্রতিনিধি ও ভোলা জার্নালিষ্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক মো. ইয়ামিন হাওলাদার (২০) ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সকালের বার্তার ভোলা প্রতিনিধি মো. সুমন (২৩) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকাল ৩টার দিকে পরাণ গঞ্জ বাজার সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত ইয়ামিন ও সুমন বর্তমানে ভোলা সদর হাসপাতালের ১২ নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্রে জানা যায়, ভোলার ইলিশা থেকে সংবাদ সংগ্রহ শেষে মোটরসাইকেল যোগে শহরে ফেরার পথে পরাণ গঞ্জ বাজার সড়কে ইলিশা থেকে চরফ্যাশন গামী নীলাচল ( চট্টগ্রাম জ-৯৮৯)বাসটি মোটরসাইকেল ওভারটেক করে যাওয়ার সময় পিছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তাঁরা। ঘটনার সাথে সাথে স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় সাংবাদিকদের হাত, পা, কপাল সহ বিভিন্ন জায়গায় জখম হয়। খবর পেয়ে ভোলা ইলিশা পুলিশ ফাঁড়ির এ এস আই মো. সুজন ঘাতক বাস ও চালকে আটক করেন। বর্তমানে ঘাতক বাস ও চালক পুলিশ হেফাজতে রয়েছেন। এ বিষয়ে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোক্তার হোসেন বলেন, ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sunday, May 26, 2019

ভিপি নুরের উপর হামলা

ভিপি নুরের ওপর ছাত্রলীগের অতর্কিত হামলা, অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে

বগুড়ায় ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। গুরুত্বর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হচ্ছে।

রবিবার (২৬ মে) বিকেলে বগুড়া শহরের সাতমাথা মোড়ের কাছে উডবার্ন সরকারি গ্রন্থাগার মিলনায়তনে এক ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ হামলার শিকার হন ডাকসু ভিপি নুর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বগুড়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিতে গিয়েছিলেন ভিপি নুর। এসময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতা তার সঙ্গে ছিলেন।

বিকেল পৌনে ৫টার দিকে অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে সাতমাথা মোড়ের কাছে ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন অস্ত্রধারী নেতাকর্মী নুরের গাড়ি বহরে অতর্কিত হামলা চালায়। এতে ভিপি নুর সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

গুরুত্বত আহত অবস্থায় উদ্ধার করে নুরকে প্রথমে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ফের হামলার শঙ্কায় ও অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়।

এ ব্যাপারে কোটা আন্দোলনে নেতৃত্ব দেয়া সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান সাংবাদিকদের জানিয়েছেন, ছাত্রলীগের হামলায় নুর, ফারুক, রাসুল, আদিব আহত হয়েছেন। আহতদের মধ্যে নুরের অবস্থা গুরুতর। তাকে ২০-২৫ জন মিলে পিটিয়েছে।

রাশেদ খানের অভিযোগ, ছাত্রলীগ কারণে অকারণে যখন তখন ইচ্ছে হলেই তাদের ওপর হামলা চালায়।

এদিকে হামলার বিষয়টি অস্বীকার করে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস সাংবাদিকদের বলেন, ‘ভিপি নুরের ওপর কোনও ধরনের হামলা হয়নি। কথা কাটাকাটির এক পর্যায়ে সামান্য ধাক্কাধাক্কি হয়েছে। বিষয়টি তখনই মীমাংসা হয়ে গেছে।’

তিনি উল্টো অভিযোগ করে বলেন, ‘ভিপি নুর কোট আন্দোলনকারী শিবির কর্মীদের নিয়ে সভার আয়োজন করেছিল। সাধারণ ছাত্ররা তার কাছে গিয়ে জানতে চায় তিনি কেন শিবিরের নেতা-কর্মীদের নিয়ে সভা করতে এসেছেন। তখন সে উত্তেজিত হয়ে বলতে শুরু করে, আমরা কাদের নিয়ে কি করবো সেটি আমাদের বিষয়। তার একথায় সাধারণ ছাত্ররা উত্তেজিত হয় তাদের প্রতিরোধ করে। হামলার কোনও ঘটনা ঘটেনি।’

ব্রেকিংনিউজ

x

বিএনপির মহাসচিব বলেন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে আমরা যেভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশকে স্বাধীন করেছি আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ ঠিক তেমনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবেই ইনশাআল্লাহ। তিনি একজন কারা নির্যাতিত বীর মুক্তিযোদ্ধা।

২৬ এপ্রিল (রোববার) রাজধানীর বিজয় নগরে হোটেল অর্নেটে ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় লেবার পার্টি কতৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, খেলাফত মজলিসের আমীর মাওলানা ইসহাক, বিএনপি নেতা গোলাম মাওলা রনি প্রমুখ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের ব্যাংকিং ব্যবস্থা ধসে গেছে। এর প্রধান কারণ হলো দেশে কোন জবাবদিহিতা নেই। কার কাছে জবাব দিবে? বাবা-মাতো নেই। তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, স্বাধীনতা নেই। এখন দেখা যাচ্ছে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা সরকারের পক্ষে সাফাই গেয়ে চাটুকারিতা শুরু করেছেন।

বিএনপি মহাসচিব বলেন, পত্রিকাগুলোতে সাংবাদিকদের ছাঁটাই শুরু হয়েছে। কে থাকবে কে থাকবে না তাও বলে দেয়া হচ্ছে। এর মাধ্যমে বুঝা যাচ্ছে সরকার একটি একদলীয় বাকশালের পথে হাঁটছে।

মির্জা ফখরুল বলেন, দেশে আজ ৫ কোটি বেকার রয়েছে। এর মাধ্যমে বুঝা যায় দেশের অর্থনৈতিক অবকাঠামো কতটা বিপর্যস্ত।

Saturday, May 25, 2019

মৌলভীবাজার জেলা বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের ইফতার মাহফিল

সূধীজনের সম্মানে মৌলভীবাজারে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ মৌলভীবাজার জেলা শাখা।

বুধবার অভিজাত রেস্টুরেন্টে জেলা সভাপতি মোহাম্মদ আবদাল হুসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় টেলিযোগে বক্তব্য রাখেন বিজেপির চেয়ারম্যান ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ।

জেলা সেক্রেটারি ছাদিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাগির আহমদ সুজন।

বিশেষ অতিথি ছিলেন- জাতীয় সেচ্ছাসেবক পার্টির যুগ্ম-আহ্বায়ক মহিউদ্দীন মুহিত, বিশিষ্ট ব্যবসায়ী ডা:নুরুল আম্বিয়া রিপন, জেলা ছাত্রদলে সেক্রেটারি আকিদুর রহমান সোহান, সাংবাদিক আব্দুল কাইয়ুম, বিশিষ্ট সমাজসেবক ইমরান আহমদ কাওছার, জয়নুল ইসলাম জয় প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রসমাজ নেতা রাজুল, ফাহিম, রাসেল, তারেক, রায়হান, রাজীবহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

২০ দলীয় জোট ছাড়ল বিজেপি

বিএনপির জোট ছাড়ল বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি